সিডনিতে আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার ইফতার
সিডনিতে আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার ইফতার অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় সোমবার সিডনির একটি রেস্টুরেন্টে এতে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক পি এস চুন্নুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিরাজুল হক।
উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি গাউসুল আলম শাহাজাদা, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, মেহেদি হাসান কচি, মো. আলী সিকদার, এমদাদুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল খান বারেক, দিদার হোসেন, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম লাবু, আইন সম্পাদক রিজভী শাওন, মহিলা বিষয়ক সম্পাদক বিলকিস আক্তার, যুবলীগ সভাপতি মেরাজ হোসেন, ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম রুবেল, স্বেছাসেবক লীগ সভাপতি জাকারিয়া স্বপন ও সিডনি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফুহাদ শিহাব ও মো. হাবিব হাসান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
