২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেলবোর্নে বাংলাদেশি কমিউনিটির ইফতার

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 07:35 PM

Updated : 08 Apr 2022, 06:29 PM

স্থানীয় সময় রোববার এ আয়োজন করে ‘মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন’ ও ‘মেলবোর্ন বাংলা স্কুল’।

স্বাগত বক্তব্য দেন মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, মেলবোর্ন বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, মোনাশ ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোল্লা মো. রাশিদুল হক।

উপস্থিত ছিলেন মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নুরুল হক টিকু, প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা আলম মাহবুব, উপদেষ্টা মিজান লস্কর, যুগ্ম সম্পাদক কবির আহমেদ, স্কুলের শিক্ষক মিতা পারভিন, নাসিমা খান, নাহার, জুবাইদা আলী, অভিভাবক তামান্না ও ইসমত আরা কানন।

স্কুলের শিক্ষক মিতা পারভীন বলেন, “সবাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ সংগঠন চালাচ্ছেন। তাই ছেলে-মেয়েদের এ স্কুলে পাঠিয়ে, বুদ্ধি-পরামর্শ দিয়ে বা আর্থিকভাবে সাহায্য করে সংগঠনকে বেগবান করুন।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!