২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ‘কাদের মিয়া ফাউন্ডেশনের’ ইফতার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সেবামূলক সংস্থা ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’-এর উদ্যোগে ইফতার অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 12:25 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

রোববার ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টারে এ ইফতারের আয়োজন করা হয়।

 ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট কাদের মিয়া বলেন, “প্রতি বছরই আমি এই মসজিদে ইফতার দিচ্ছি। এটি আমার পরম তৃপ্তির বিষয়। এমন মাহফিলের মাধ্যমে কমিউনিটিভিত্তিক সম্প্রীতির বন্ধন সুসংহত হচ্ছে- এর চেয়ে বড় আনন্দের কী হতে পারে।”

এ আয়োজনে অতিথিদের মধ্যে ছিলেন কণ্ঠযোদ্ধা রথীনন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহমেদ ও সেক্রেটারি রেজাউল বারি, প্রচার সম্পাদক শুভ রায়, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, নির্বাহী সদস্য কানু দত্ত, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সেক্রেটারি এটিএম মাসুদ, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি জাফরউল্লাহ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুল করিম।

এছাড়া উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের নেতা এ টি এম রানা, মোবশ্বির মিয়া, মাস্টার কামালউদ্দিন, ব্রুকলিন বরো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিল, আবুল বাশার, কমিউনিটি বোর্ড মেম্বার মামনুনুল হক, বাংলাদেশ মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট আবুল হাশেম, সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফ হোসেন, সাবেক সেক্রেটারি আবুল হাসান মহিউদ্দিন ও সন্দ্বীপ সোসাইটির সাবেক সভাপতি মাহফুজুল মাওলা নান্নু।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!