২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল করেছে ‘যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরাম’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 12:21 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেন্টারে এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম এন. হায়দার মুকুট।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচনের প্রহসন বাংলার মানুষ বরদাস্ত করবে না। বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশে আর কোনো জাতীয় নির্বাচনও বাংলার মানুষ মানবে না। বিশ্ববিবেকও চাচ্ছে বিএনপিসহ সকল দলের অংশগ্রহণে পরবর্তী নির্বাচন।”

সালাম আরও বলেন, “জেল-জুলুম-গুম-খুনের মধ্য দিয়ে বাংলার মানুষকে আর দাবিয়ে রাখা যাবে না। ঈদের পর দুর্বার আন্দোলনের ডাক দেবে বিএনপি। শান্তিপূর্ণ সে আন্দোলনে সকল অগণতান্ত্রিক শক্তির ভিত নড়বড়ে করে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা হবে।”

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল বলেন, “এখন আমাদের দাবি একটাই, তা হচ্ছে বেগম জিয়ার মুক্তি। এজন্যে আমরা মার্কিন বন্ধুদের সাথে লবিং চালাচ্ছি। তারা উদ্বেগ প্রকাশ করেছেন তাকে জেলে নেওয়ার ঘটনায়।”

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসন তার বক্তব্যে সকলকে সব দ্বিধা-দ্বন্দ্বের উর্দ্ধে উঠে বেগম জিয়ার মুক্তির দাবি আদায়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার কথা বলেন।

সভায় আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রাফেল তালুকদার, সাবেক সভাপতি সারওয়ার খান বাবু, সাবেক প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী মো.আছাদ উল্লাহ এবং মহাসচিব জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা মার্শাল মুরাদ ও আকবর আলী আবদীন প্রমুখ।

ইফতারের আগে দোয়া পরিচালনা করেন ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবুল কালাম।

অনুষ্ঠানে নেতাদের মধ্যে ছিলেন ফোরামে উপদেষ্টা ওয়াহিদ আলী মন্ডল, মশিউর রহমান, মো.আবুল কাসেম, সিনিয়র সহ-সভাপতি মো.আশারাফুজ্জামান, সহ-সভাপতি আবুল কাশেম সরকার, আব্দুল শালিক জাকির, মজিবুর রহমান, মাসুদ করিম মিলন, নূরুল ইসলাম আবু, আব্দুল মান্নান হোসাইন, আবুল কালাম লিটন, এম.ডি আব্দুল লতিফ খান, মোয়াজ্জেম হাসান কাজল, এস আই ঢালি ও আব্দুল মান্নান দেলোয়ার।

এছাড়া উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক, জাঙ্গাহীর আলম জয়, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো.মফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক সুমন সরদার, মো.আবু বাকার সিদ্দিক, মো.তোফাজ্জল হোসেন, আব্দুল করিম (তানভীর), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক এম ডি ফরিদী, মো.মান্নান হক, ফয়সাল উদ্দিন, মো.আনোয়ার হোসেন, মো.রাব্বী, কামরুল হাসান, অর্থ সম্পাদক সফিকুল সরকার (রকেট) ও প্রচার সম্পাদক মাঈন উদ্দিন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!