২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় বাংলাদেশি কমিউনিটির ইফতার

লিবিয়ায় বসবাসরত বাংলাদেশিদের ইফতার অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শায়মা জাহান তিথি, লিবিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 07:18 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

স্থানীয় সময় শুক্রবার দেশটির রাজধানী ত্রিপলিতে এ আয়োজন করে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজ’।

এতে প্রধান অতিথি ছিলেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সেখ সেকেন্দার আলী।

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সেলর এবং স্কুল ও কলেজের কার্যকরী পরিষদের সভাপতি আ স ম আশরাফুল ইসলাম, দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর মোহাম্মদ মোজাম্মেল হক, দূতাবাসের প্রথম শ্রম সচিব মো. আলম মোস্তফা, কার্যকরী পরিষদের সদস্য, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!