২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালে নোয়াখালী সমিতির ইফতার

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল’ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম হাসান পাভেল, পর্তুগাল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 07:08 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী লিসবনের রাধুঁনি ও বেঙ্গল রেস্টুরেন্টে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মহিন উদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হ‌ুমায়ূন কবির জাহাঙ্গীর।

পবিত্র কোরআন থেকে পড়ে শোনান নজরুল ইসলাম সুমন। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ ইসলামিক সেন্টার লিসবন ও বায়তুল মোকাররম মসজিদের দ্বিতীয় খতিব মো. হাসান।

আরও বক্তব্য দেন পর্তুগিজ চিকিৎসক ক্রিস্টিয়ানো ফিগুইরো।

অনুষ্ঠানে সদ্যপ্রয়াত নোয়াখালীর সন্তান ও পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউসুপ মাহমুদেকে স্মরণ করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!