সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে ইফতার
অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশিদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ‘ক্যাম্বেলটাউন বাংলা স্কুল’ এর ইফতার অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার সিডনিতে স্কুল প্রাঙ্গনে আয়োজিত এ ইফতারে স্কুলটির ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
ইফতারের নির্ধারিত সময়ের বেশ আগেই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনেকে ইফতার সাজানো ও বিতরণে সহায়তা করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
