ইয়ামাগুচির ডায়েরি: জাপানিদের ‘ফরেস্ট থেরাপি’
জাপানের ইয়ামাগুচি, এখানে অবস্থিত জাপানের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় ‘ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়’। এই প্রতিষ্ঠানটি প্রায় দুইশ’ বৎসরের পুরনো ও ঐতিহ্যবাহী।
জাপানের ৪৭টি প্রিফেকচারের মধ্যে অর্থনৈতিক ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে ইয়ামাগুচির অবস্থান ৪৭তম। এখানে অবস্থিত ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয় থেকে বহু বিখ্যাত মানুষ পড়াশোনা করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য বর্তমান প্রধানমন্ত্রী শিনজো আবে।
জাপানের ইতিহাসের প্রায় তিন-চারজন প্রধানমন্ত্রী এ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। আমি ও আরও প্রায় ১৫জন বাংলাদেশি শিক্ষার্থী (বিভিন্ন পেশার) জেডিএস ও মনোকাবশো স্কলারশিপের মাধ্যমে মাস্টার্স ও পিএইচ.ডি.তে পড়ছি এখানে।
এখানে স্থানীয় জাপানিদের সামাজিক সংগঠন ‘কাজে-নো-কায়’ ও পর্যটন সংস্থা বিদেশি ছাত্রদের জন্য বিভিন্ন ভ্রমণ, সামাজিক অনুষ্ঠান ও শিশুদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে স্বল্প খরচে। কখনও কখনও বিনা মূল্যেও। যার ফলে আমাদের মতো বিদেশি ছাত্ররা বেশ সুন্দরভাবেই জাপানে প্রবাস জীবন অতিবাহিত করতে পারছি। অন্যথায় নিজেদের স্কলারশিপের ইয়েনে এসব সম্ভব হতো না।
জাপানের প্রত্যেকটি ভ্রমণের বৈশিষ্ট্য হলো- এদের সংস্কৃতি, উৎসব ও খাবার-দাবারকে প্রমোট করা। এগুলোর সাথে বিদেশিদের পরিচিত করা। জাপানিরা তাদের প্রাচীন ঐতিহ্যের অনেক কিছুই ধরে রেখেছে এবং ধারণ করছে। ‘ফরেস্ট থেরাপি’ তেমনি একটি ঐতিহ্যের অংশ, যার দ্বারা তারা প্রকৃতির সংস্পর্শে থাকে।
লেখক: জেডিএস ফেলো, সিনিয়র সহকারী সচিব, ইয়ামাগুচি ইউনিভার্সিটি, জাপান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
