আবুধাবিতে বঙ্গবন্ধু পরিষদের ইফতার
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ’ এর ইফতার অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আবুধাবিতে এতে প্রধান অতিথি ছিলেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নাসির তালুকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুল।
বক্তব্য দেন আবুধাবি পুলিশের সিকিউরিটি সাপোর্ট বিভাগের জ্যৈষ্ঠ কর্মকর্তা হুমায়েদ আল আমেরি ও মেজর খালিফা বিন ওয়ালিদ, বাংলাদেশ সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, যায়েদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাবিবুল হক খোন্দকার, আহাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ আবু আহাদ, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের জ্যৈষ্ঠ সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু ও বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
