নিউ ইয়র্কে বরিশাল বিভাগীয় সমিতির ইফতার
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইফতার মাহফিল করেছে প্রবাসী বাংলাদেশি সংগঠন ‘বরিশাল বিভাগীয় সমিতি, যুক্তরাষ্ট্র ইনক’।
স্থানীয় সোমবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেন্টারে এতে বরিশাল ছাড়াও প্রবাসী কমিউনিটির নেতা-কর্মীরা অংশ নেন।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এম এ তালেব খান পান্নার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এইচ এম লুৎফর রহমান লাতু।
তিনি বলেন, “এখন সময় হচ্ছে পরস্পরের সহযোগী হয়ে প্রবাসীদের কল্যাণে আত্মনিয়োগের। এখন সময় হচ্ছে প্রবাসের অভিজ্ঞতায় প্রিয় মাতৃভূমির কল্যাণে কাজ করার।”
পবিত্র কোরআন থেকে পড়ে শোনান ওয়াছিম সিদ্দিকী, দোয়া পরিচালনা করেন মাহমুদুর রহমান মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাহবুবুর রহমান, হুমায়ূন কবীর, মঞ্জুর মোর্শেদ, যাকির হোসেন হাওলাদার, মো. আলামিন, মো. জাহিদ হোসেন, সরদার জাহিদ হোসেন, রেজবুল ইসলাম, মো. কায়েস, জহিরুল ইসলাম, হেলালুর রহমান, লিমা খান ও মিতা হক।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
