কুয়েতে শের-এ-বাংলা স্মৃতি পরিষদের ইফতার
শের-এ-বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে কুয়েত প্রবাসীদের সংগঠন ‘শের-এ-বাংলা স্মৃতি পরিষদ’।
স্থানীয় সময় সোমবার দেশটির রাজধানী কুয়েত সিটির এক হোটেলে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর আব্দুল লতিফ খাঁন।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক কোরবান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার।
বক্তব্য দেন ফখরুল ইসলাম বিপ্লব ও মোহাম্মদ বাবুল মিয়া।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
