আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের ইফতার
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ৩১ দেশের রাষ্ট্রদূত ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ইফতার অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় আবুধাবির ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত রাষ্ট্রপতির ধর্মবিষয়ক উপদেষ্টা আলী বিন আল সাইয়িদ আবদুল রহমান আল হাশিমি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে আমিরাতকে বাংলাদেশের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে”।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
