ফ্রান্সে বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতির ইফতার
ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ‘বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ইফতার মাহফিল করেছে।
রোববার প্যারিসের পন্থা হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের আহ্বায়ক আমিনুর রাশিদ টিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব জালাল উদ্দিনের পরিচালনায় ইফতার মাহফিলের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এমএ কাশেম।
রিপন আহমদের কোরান পাঠের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এ সময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য দেন আবু খালেদ মুসা, সায়েল আহমদ, হান্নান খান, মাসুদ আহমদ, দেলোয়ার হোসেন, পারভেজ আহমদ, হাসান আহমদ, মোয়াজ্জেম হোসেন কামাল, পারভেজ উদ্দিন, বাহার উদ্দিন, হিরো আহমদ, আজাদ আহমদ, হেলাল উদ্দিন, আশরাফ উদ্দিন ছোট ও নজমুল হোসেন।
পরে দেশ ও প্রবাসীদের কল্যাণে দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন শফিকুল ইসলাম।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
