নিউ ইয়র্কে তারেক পরিষদের সমাবেশ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিএনপি ও তারেক পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে মেজবান রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আকতার হোসেন বাদল। পরিচালনা করেন তারেক পরিষদের মহাসচিব জসীমউদ্দিন।
অনুষ্ঠানে আকতার হোসেন বাদল বলেন, “খালেদা জিয়াকে শুধু জামিনে মুক্তি নয়, দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে আন্তর্জাতিক জনমত গড়া হচ্ছে। মার্কিন কংগ্রেসসহ জাতিসংঘে দেন-দরবার চলছে। সকলেই গভীর দৃষ্টি রেখেছেন বাংলাদেশের পরিস্থিতি, বিশেষ করে গণতান্ত্রিক সমাজ-ব্যবস্থার ওপর।”
অনুষ্ঠানে নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির নেতা সাঈদুর রহমান সাঈদ, তারেক পরিষদের জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী আছাদউল্লাহ আসাদ, জাহাঙ্গির কবীর বাবলু, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, এনামুল কবির অপু ও সাইফুল ইসলাম অপু।
মহাসচিব জসীম বলেন, “তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে শেখ হাসিনা আবারও প্রহসনের নির্বাচনের ফন্দি করেছে। কিন্তু শহীদ জিয়ার সৈনিকেরা বেঁচে থাকতে তা কখনো সম্ভব হবে না।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
