২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ রিপন, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2018, 11:02 AM

Updated : 19 Aug 2022, 02:03 PM

নিহত আবুল কালাম আজাদ (৫৫) লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কবিরহাট এলাকার আব্দুল করিম বেপারী বাড়ির মৃত হেদায়েত উল্লাহর ছেলে।

শনিবার রাতে সৌদি আরবের তায়েফ শহরে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে জানান তায়েফ প্রবাসী আল আমিন।

আল আমিন জানান, মোবাইল ফোনে দেশে কথা বলতে বলতে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার ধাক্কা দিলে আবুল কালাম মারাত্মক আহত হয়। পরে স্থানীয় তায়েফ জেনারেল হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যায়।

বর্তমানে তার মরদেহ তায়েফ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ দেশে পাঠানো হবে বলে জানান জেদ্দা কনস্যুলেট শ্রম কর্মকর্তা আমিনুল হক।