লন্ডনে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে ‘সন্ধ্যাতারা’
যুক্তরাজ্যের লন্ডনে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সন্ধ্যাতারা’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সেন্ট্রাল লন্ডনের মহাত্মা গান্ধী সেন্টারে নজরুল পরিষদের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
সতত সুপ্রিয় ও সুমনা ভট্টাচারিয়ার পরিচালনায় নজরুল পরিষদের পক্ষ থেকে প্রথমে ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন তাহির আলী।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চিরঞ্জীব চক্রবর্তী, শামসী ফারুক সিমকি, এরশাদ আলমগীর, সাদিয়া আফরোজ চৌধুরী, ফারজানা শিফাত সপ্না, নাজমুন নাহার তন্বী, সুজানা আনছার, শর্মিষ্ঠা গুহ ও অমিত দে।
নাচ পরিবেশনায় ছিলেন সেঁজুতি দাস। অনুষ্ঠান রচনা, লাইট ও মঞ্চসজ্জায় ছিলেন সাজিয়া আফরিন চৌধুরী।
তবলায় ছিলেন ইয়ামিন চৌধুরী সাগর, কি-বোর্ডে অমিত দে, গিটারে কৃশ রবি, ভায়োলিনে জ্যোসনা শ্রীকান্ত ও শব্দ নিয়ন্ত্রণে ছিলেন মিলন।
প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন মোহাম্মদ নুরুল আলম, আলম অ্যান্ড কোম্পানি ও অ্যাকাউন্টেন্টস অ্যান্ড অডিটরস।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য দেন নজরুল পরিষদের নির্বাহী পরিচালক সাদিয়া আফরোজ চৌধুরী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
