ফ্রান্সের তুলুজে বৈশাখী উৎসব
রোববার তুলুজের রাজস্থান ভিলায় এ বর্ষবরণ উৎসব উদযাপন করা হয়।
অনুষ্ঠানে ঘরে বানানো দেশীয় পান্তা, ইলিশ ভাজা, সাত পদের ভর্তা, নিমকি, মুরলি, মোয়া, গজা ইত্যাদি পরিবেশন করা হয়।
অনুষ্ঠান শেষে বক্তব্য দেন বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান অ্যাসোসিয়েশন তুলুজ, ফ্রান্সের সভাপতি ডমিনিক যোষেফ কস্তা, সাধারণ সম্পাদক মার্ক রায় , উপদেষ্টা জেরম্ বুলবুল গমেজ, কেশিয়ার শিতল ক্রূশ, ক্যান্টন কস্তা, পংকজ গমেজ ও প্রনতি ক্রূশ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
