কুয়েতে আল-ওয়াফরা শাখা যুবলীগের সম্মেলন
কুয়েতে আল-ওয়াফরা শাখা যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বুধবার ওয়াফরা এলাকার একটি বাংলোতে অনুষ্ঠিত এ সম্মেলনে সংগঠনটির ৭১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনের প্রধান অতিথি যুবলীগ কুয়েত শাখার আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল কমিটিতে স্থান পাওয়া নেতাদের নাম পড়ে শুনান।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন কুয়েত আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাক আলী ফেরদৌস।
আয়োজক সংগঠনের প্রচার সম্পাদক আবিদ হুসেন রানার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক।
বক্তব্য দেন- শাহ্আলম, সাইফুর রহমান সুমন, সাদত হুসেন বিক্রমপুরী ও সামছুল আলম।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
