২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে স্বপন হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

ইতালির মিলানে দুষ্কৃতিকারীদের হাতে নিহত বাংলাদেশি সামসুল হক স্বপন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহীদুল ইসলাম খোন্দকার, ইতালি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 12:23 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

রোববার বিকালে মিলানের পিয়াচ্ছা কায়াচ্ছোতে এ মানববন্ধন ও শোক সমাবেশের আয়োজন করে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি।

শোক সমাবেশে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে স্বপনের হত্যাকারীদের দৃষ্টান্তমমূলক শাস্তি দাবি করে এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়, এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে খেয়াল রাখার অনুরোধ জানানো হয়। ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বারুয়াখালী গ্রামের সামচুল হক স্বপন (২৩) গত ২৭ এপ্রিল রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। এ সময় পথে মিলানের পিয়াচ্ছা কাইয়াচ্ছোতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা যান তিনি। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দু’জন মরক্কোর নাগরিককে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!