সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বনভোজন
অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ‘ক্যাম্বেলটাউন বাংলা স্কুল’ তাদের বার্ষিক বনভোজন করেছে।
স্থানীয় সময় রোববার সিডনির অদূরে নোওরা শো গ্রাউন্ডের বেনস ওয়াকে এ আয়োজনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকরা অংশ নেন।
উপস্থিত ছিলেন বনভোজন কমিটির আহ্বায়ক বিজয় সাহা, স্কুলের সভাপতি আবদুল জলিল ও সহ সভাপতি মাসুদ মিথুন।
সকাল ৮টায় স্কুল গেট থেকে পিকনিকের বাসটি নোওরা শো গ্রাউন্ডের উদ্দেশ্যে ছেড়ে যায়। অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে বনভোজনের বাসকে অনুসরণ করেন। পথে লেক ইলাওয়ারাতে দলটি সকালের নাস্তার জন্য যাত্রা বিরতি করে।
নির্ধারিত স্থানে পৌছেই নৈসর্গিক সৌন্দর্য বিমোহিত বনভোজন দলের কেউ কেউ ঘুরে বেড়ান, আবার কেউ কেউ খেলাধুলায় মেতে ওঠেন। সিডনির কর্ম কোলাহল থেকে দূরে ছুটির দিনটিকে তারা প্রাণভরে উপভোগ করেন।
দুপুরের খাবারের পর শিশু-কিশোরদের জন্য ছিল পিলো পাস, যেখানে অংশগ্রহণকারী সবার জন্য ছিল পুরস্কার।
বড়দের মধ্যে নির্বাচিত তিন দম্পতিকে তাৎক্ষণিকভাবে বিভিন্ন বিষয়ের উপর উপস্থাপন করতে বলা হয়, সবার জন্য ছিল গৃহস্থালির নিত্য প্রয়োজনীয় উপহার।
পরিশেষে র্যাফেল ড্রতে নির্বাচিত তিনজনকে উপহার দেওয়া হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
