কাতারে এসএসসি পরীক্ষায় পাস শতভাগ
কাতারে ‘বাংলাদেশ মাশহুরুল হক স্কুল অ্যান্ড কলেজ’ থেকে এবারের মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করেছেন শতভাগ পরীক্ষার্থী।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতাভুক্ত এবং বাংলাদেশ দূতাবাস পরিচালিত এ স্কুল থেকে জিপিএ ৫ পেয়েছেন ১৯ জন শিক্ষার্থী।
শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের সব শিক্ষার্থী অনেক ভালো রেজাল্ট করেছেন। তারা শতভাগ পাশের নতুন ইতিহাস তৈরি করলো।
এদিকে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহম্মদ শতভাগ শিক্ষার্থী পাসের খবরে সব শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
