২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে শাহীন কলেজ শিক্ষার্থীদের পুনর্মিলনী

অস্ট্রেলিয়ার সিডনিতে পুনর্মিলনী করেছে সেখানে বসবাসরত বি এ এফ শাহীন স্কুল ও কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2018, 03:23 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সিডনির একটি ফাংশন সেন্টারে এ আয়োজন করে প্রবাসী সংগঠন ‘শাহীন অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া’।

ফারিনা মাহমুদের উপস্থাপনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি নাসিম সামাদ ও আহ্বায়ক লিঙ্কন শফিকুল্লাহ।

আরও বক্তব্য দেন শাহীন স্কুল ও কলেজের শিক্ষক রফিকুল খান, শামসুন নাহার ও সুতাপা বড়ুয়া।

কবিতা আবৃত্তি করেন শাওন অরিজিত। তারপর তিনজন শিশুর নৃত্য পরিবেশন সবাইকে মুগ্ধ করে।

একক ও দ্বৈত কণ্ঠে গান শোনান আবদুল্লাহ মামুন, রুমানা হক ফারিয়া নাজনিন ও এহসান রেজা। তারপর হাস্য রসাত্মক ছাত্র-শিক্ষক কথিকা পরিবেশিত হয়। গান শোনান টাবু সঞ্জয় ও কৃষ্টি ব্যান্ড।

অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো স্মরণিকা প্রকাশ, ক্রেস্ট প্রদান, কেক কাটা ও র‍্যাফেল ড্র।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!