২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টার ফোবানা আয়োজনে  কবিতা সম্মেলন

যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিতব্য ৩২তম ফোবানা সম্মেলন উপলক্ষে জুলাই মাসে আয়োজন করা হচ্ছে ‘উত্তর আমেরিকা কবি ও কবিতা সম্মেলন’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, আটলান্টা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2018, 12:49 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

২৭ থেকে ২৯ জুলাই অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রবাসের কবি, আবৃত্তি শিল্পী ও কবিতা প্রেমীদের কবিতা পাঠ, আবৃত্তি ও আড্ডার লক্ষ্যে একটি কমিটি কাজ শুরু করে দিয়েছে।  

কবি ও কবিতা সম্মেলন কমিটির সমন্বয়ক রিজওয়ান আহমেদ হৃদয় বলেন, “ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের কবি ও আবৃত্তি শিল্পীদের অভূতপূর্ব সাড়া দেখে একটি ভিন্ন মেজাজের অসাধারণ সম্মেলনের প্রত্যাশা করছি। তবে সব কিছু নির্ভর করছে সকলের আন্তরিক সহযোগিতার ওপর।”

তিনি আরও জানান, এবারের সম্মেলনে অংশগ্রহণকারীদের থাকছে উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে আগত কবিদের পরিচিতি, নির্বাচিত কবিতা পাঠ এবং কবিতা ভাবনা ও মতবিনিম​য়। এছাড়া উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে আসা আবৃত্তি শিল্পী ও বাংলাদেশ থেকে আসা বিশেষ অতিথিদের পরিবেশনা থাকবে।

এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্যে kobita.fobana2018@gmail.com  এই ইমেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!