জর্জিয়া বাংলাদেশ সমিতির সভা আহ্বান
যুক্তরাষ্ট্রে ‘জর্জিয়া বাংলাদেশ সমিতি’র নতুন কার্যকরী কমিটির নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভা আহ্বান করেছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে।
নির্বাচন কমিশনের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১২ মে শনিবারবার সন্ধ্যা ৬টায় এ সভা ডেকেছে।
আটলান্টার আই-৮৫ হাইওয়ের এক্সিট ৯৩ এর কাছে ২৯৬০ এন.ই.এক্সপ্রেস ওয়ে, শ্যলোফোর্ড রোড, আটলান্টা জিএ ৩০৩৪২ ঠিকানায় কোয়ালিটি ইন হোটেল মিলনায়তনে ওইদিন উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার মশিউর রহমান চৌধুরী বলেন, “আমি জর্জিয়ার সর্বস্তরের বাংলাদেশি ভাই-বোনদের প্রতি অনুরোধ জানাই, অন্তত টেক্সট কিংবা ফোন করে নির্বাচন বিষয়ে এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিতির বিষয়টি অনুগ্রহ করে নিশ্চিত করুন। আমি বা আমার যেকোনো নির্বাচন কমিশনারকে জানালে আমরা কৃতার্থ হব।”
জর্জিয়া বাংলাদেশ সমিতির নির্বাচন কমিশনের পক্ষে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার মশিউর রহমান চৌধুরী, ফোন: ৪০৪-৭২৯-৪০৭৬ এবং চার নির্বাচন কমিশনার যথাক্রমে শাকুর মিন্টু (৪০৪-৪৫৪-০৩৮৭), মামুন শরীফ (৪০৪-৯০৩-৪৯১৬), মোহাম্মদ ওয়াসি উদ্দিন (৬৭৮-৭৭০-৪৫৮৭) ও ইলা চন্দ (৬৭৮-৭৫৫-৬৫২৬)।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
