২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তির দাবিতে বেলজিয়াম বিএনপির সমাবেশ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বেলজিয়াম বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আলম হুসেন, বেলজিয়াম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2018, 10:52 AM

Updated : 11 Oct 2022, 12:19 PM

সোমবার ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে বেলজিয়াম বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন বেলজিয়াম বিএনপির সভাপতি আহমদ সাজা ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু।   

সভায় উপস্থিত ছিলেন বেলজিয়াম বিএনপির সহ সভাপতি আলী জাহাঙ্গীর, সহ সভাপতি আবুল হাসনাত শামছুল, সহ সভাপতি সৈয়দ মাহমুদ আক্কাস, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, সহ সভাপতি গোলাম নবী শ্যামল, সহ সভাপতি হাসান রাকিব, প্রধান সহ সভাপতি আবু বক্কর, সহ সভাপতি কবির আহমদ ও সাংগঠনিক সম্পাদক আলী নুর শামীম।

আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক আশিক আহমদ বাপ্পী, সহ যুগ্ম সম্পাদক হাসান লিটন, সহ যুগ্ম সম্পাদক তাহশিক হক ওসমান, সহ যুগ্ম সম্পাদক জসিম মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লা, জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম পাপন, সহ দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মমো, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন ও ধর্ম সম্পাদক আব্দুল বাতেন মার্টিন।

উপস্থিত ছিলেন সহ মিডিয়া সম্পাদক শামীম তালুকদার, সহ সেচ্ছাসেবক বিষয়ক সাইফ উদ্দিন ইরানী, বিএনপি নেতা লুৎফুর রহমন, যুবদলের আহ্বায়ক কাজী রহিমুল বাবু, যুগ্ম আহ্বায়ক মনির মোড়ল মাসুদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তাফা বাবু, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাফি, ইসমাইল হোসেন, যুবদল নেতা হারুন ও সোহেল।

সভাপতির বক্তব্যে আহমেদ সাজা বলেন, “অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করে না আনা পর্যন্ত আমাদের আন্দোলন প্রতিবাদ চালিয়ে যাব।”

সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেত্রী ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এ অবৈধ হাসিনা সরকারকে হটিয়ে আমার নেত্রী, আমার মা’কে মুক্ত করে আনবো ইনশাল্লাহ্।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!