২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর বর্ষবরণ

ফ্রান্সের প্যারিসে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী নানা আয়োজনে উদযাপন করেছে বাংলা নতুন বছরকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাখাওয়াত হোসেন হাওলাদার, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2018, 10:48 AM

Updated : 11 Oct 2022, 12:19 PM

রোববার বিকালে প্যারিসের জুরিস পার্কে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিয়ে শুরু হয় এ আয়োজন।

সংগঠনের সভাপতি ইমদাদুল হক স্বপন, সাংস্কৃতিক সম্পাদক নাজনিন তানিয়ার তত্ত্বাবধানে শিশু-কিশোরদের এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চিত্রশিল্পী শাহাদাৎ হোসেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। সংগঠনের শিল্পী, কর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন।

শোভাযাত্রা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ইমদাদুল হক স্বপন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান হযরত আলী খান, স্বরলিপি শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাই, তুলুজ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি ফকরুল আকন্দ সেলিম, শিল্পী শাহাদাৎ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ ফ্রান্স শাখার সভাপতি বেনজির আহমেদ সেলিম, ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স শাখার সভাপতি জামিরুল ইসলাম মিয়া ও সমাজকর্মী হাসনাত জাহান।

এছাড়া উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এম এ কাশেম, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন, বাংলাদেশ বিজনেস ফোরামের শুব্রত ভট্টাচার্য শুভ, উদীচী ফ্রান্স সংসদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রজত রায় রাজু, শিল্পী শাহাদাৎ হোসেন, বাংলাদেশ ইয়ুথ ক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক টি এম রেজা ও বাংলাদেশ আওয়ামী লীগ ফ্রান্স শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস।

আরও ছিলেন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব নির্ঝর অধিকারী, সোনার বাংলার জুয়েল, শিল্পী আরিফ রানা, সাইদা কুমকুম, পাক্ষিক প্রবাসের বাংলার অধ্যাপক অপু আলম, বাংলা ভিশনের ফয়সাল আহম্মেদ দ্বীপ, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুতফর রহমান বাবু, সাংবাদিক দেবেশ বড়ুয়া, সাখাওয়াত হোসেন হাওলাদার, মাম হিমুসহ আরও অনেকে।

সংগঠনের সভাপতি ইমদাদুল হক স্বপন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান স্বরলিপির নিজস্ব নিয়মিত শিল্পীর বাইরেও সঙ্গীত পরিবেশন করেন ক্লোজ আপ ওয়ান খ্যাত শিল্পী আশিকুর রহমান আশীক ও সাজিয়া সুলতানা পুতুল। এছাড়াও অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করেন  কৌতুক অভিনেতা আবু হেনা রনি।

অনুষ্ঠানে সংগঠনের নিয়মিত শিল্পীদের নাচ পরিবেশনের পাশাপাশি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ফ্রান্স শাখার শিশু বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলাম ও উদীচী ফ্রান্স শাখার সদস্য সুবর্না তালুকদার নাচ পরিবেশন করেন।

অনুষ্ঠানের সর্বশেষ আয়োজন ছিলো র‌্যাফেল ড্র। অনুষ্ঠানে আগত দর্শকদের মাঝে বিক্রি হওয়া লটারির টিকেট ড্র-এর মাধ্যমে প্রথম তিনজনকে পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার ছিলো একটি মোটর সাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি স্যামসং ট্যাবলেট ও তৃতীয় পুরস্কার একটি স্মার্টফোন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!