২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবলীগের দক্ষিণ কোরিয়া শাখার ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মনোয়ার হোসেন মানিক, দক্ষিণ কোরিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2018, 06:36 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

গত ১ এপ্রিল স্থানীয় সময় বিকেলে দেশটির শিল্পনগরী আনসান জুমিন সেন্টারে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা থেকে এ কমিটির ঘোষণা আসে।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ময়মুর সুলতানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মনোয়ার হোসেন মানিক।

প্রধান অতিথি ছিলেন দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, প্রধান বক্তা ছিলেন একই সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাছান।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি রফিকুল ইসলাম ভুট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম, মনোজ প্রভাকর ও সাখাওয়াত হোসেন সৈকত।

বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোড়ল, সুওন ওসান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিবুল আলম ও যুবলীগের জ্যেষ্ঠ সহ সভাপতি আজমাইন মাহমুদ। 

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, শামছুজ্জামান সুমন, যুবলীগের সহ সভাপতি হাফিজুর রহমান হানিফ ও এইচ এম কামরুজ্জামান মিতুল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!