মালদ্বীপে শ্রমিকদের ইংরেজি শেখাবে দূতাবাস
মালদ্বীপে বাংলাদেশি শ্রমিকদের দক্ষ করে তুলতে ‘ফ্রি ইংলিশ কোর্স’ চালু করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
তিনি জানান, মালদ্বীপে প্রায় এক লাখ বিশ হাজার অভিবাসী আছেন, এর মধ্যে প্রায় আশি হাজার বাংলাদেশি। এই বাংলাদেশি শ্রমিকদের বড় একটি অংশই অদক্ষ ও ইংরেজিতেও ঠিকমতো কথা বলতে পারেন না। সে কারণে তারা অন্য অনেক দেশের শ্রমিকদের চেয়ে বেতনও কম পান।
এ শ্রমিকদের ইংরেজি ভাষায় দক্ষ করতে পারলে তারা যেমন বেতনসহ অন্যান্য বিষয়ে লাভবান হবে, তেমনি দেশে প্রবাসী আয়ের পরিমাণও বেড়ে যাবে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।
তিনি জানান, ফ্রি ইংলিশ কোর্স সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলবে। কোর্স শেষে পাশ করা শিক্ষার্থীদের দূতাবাস থেকে সনদ দেওয়া হবে।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
