২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সত্যেন সেনের জন্মবার্ষিকীতে টরন্টোয় উদীচীর সভা

মহান স্বাধীনতা দিবস ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে উদীচী কানাডা সংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অখিল সাহা, কানাডার টরন্টো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2018, 03:34 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

গত ৩১ মার্চ স্থানীয় সময় বিকেলে টরন্টো বাঙালিপাড়া হিসেবে পরিচিত বাংলাদেশ সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সৌমেন সাহার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সৈয়দ আজফার ফেরদৌস।

বক্তব্য দেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল আওয়াল, বাংলাদেশ থিয়েটার টরন্টোর সভাপতি হাবীবুল্লাহ দুলাল, টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করীম বাবুল, প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) এর যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) এর সাবেক ভিপি ফায়েজুল করিম, সাংস্কৃতিক সংগঠক ম্যাক আজাদ ও উদীচী কেন্দ্রীয় সংসদ সদস্য আজিজুল মালিক।

বক্তারা বলেন, গণতন্ত্র ও মুক্তবুদ্ধি চর্চার বিকাশ ছাড়া নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা শব্দটি পরিহাসের মতো শোনাবে। এ জন্য প্রগতিশীল শক্তির সমন্বয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগ্রাম বেগবান করার মধ্য দিয়ে ত্রিশ লাখ শহীদের মুক্তিযুদ্ধের স্বপ্ন ও কমরেড সত্যেন সেনের শোষণমুক্তির স্বপ্ন বাস্তবায়নের কোন বিকল্প নেই।

গণসঙ্গীতসহ সাংস্কৃতিক পর্ব ও জাতীয় সঙ্গীতে অংশ নেন শিল্পী সুভাষ দাশ, নাহিদ কবীর কাকলী, সোলায়মান তালুত রবীন, অনুপ সেনগুপ্ত, তবলা শিল্পী সজীব চৌধুরী, রেজা অনিরুদ্ধ, স্নিগ্ধা চৌধুরী, রিনি শাখাওয়াত, রোকেয়া পারভীন।

একক সঙ্গীতে ছিলেন সুনীতী সরদার, কবিতা আবৃত্তি করেন হোসনে আরা জেমী।

উদীচীর সম্পাদকমণ্ডলীর সদস্য কোরিওগ্রাফার তাপস দেবের পরিচালনায় শিশু-কিশোরদের নাচে অংশ নেন সূচনা দাশ বাঁধন, সুকন্যা দাশ, শ্রেয়সী, নুরেন, নিশুতি, সাবা, অরণ্য, মম, মানসী, চারুসী, প্রিয়া ও পূর্বা।

অনুষ্ঠানে উদীচীর কর্মী-সমর্থক-উপদেষ্টা ছাড়াও কমিউনিটি নেতা-কর্মী, সংগঠন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!