নিউ ইয়র্কে ইয়োলো সোসাইটির অভিষেক
প্রবাসী পেশাজীবি সংগঠন ‘ইয়েলো সোসাইটি’ নিউ ইয়র্ক শাখা নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে তিন পর্বে সাজানো এ অনুষ্ঠানের শুরুতে ছিল নতুন কমিটির শপথ।
সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আব্দুল আউয়াল ভূইয়া।
শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুস সালাম। তাকে সহযোগিতা করেন কমিশনের অপর সদস্য এস এম জুয়াহেরুর রহমান জুয়েল ও মিজবাহ উদ্দিন মিন্টু।
শপথের পর নতুন কমিটির সদস্যদেরকে ফুলের তোড়া ও করতালির মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়।
দ্বিতীয় পর্ব আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী ফেরদৌস।
এতে নতুন কমিটিকে শুভেচ্ছা ও সংগঠনকে গতিশীল করার পরামর্শ দিয়ে বক্তব্য দেন সংগঠনের সাবেক ও বর্তমান কমিটির কর্মকর্তারা।
নতুন সভাপতি মো. জহিরুল ইসলাম বলেন, “ইয়েলো সোসাইটিকে সামাজিক ও কল্যাণমূলক কাজে আরো অধিকতর ভূমিকা পালনে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। দল ও মতের উর্ধে ঐক্যবদ্ধ সংগঠন গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।”
তৃতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আনিস রহমান ফরিদ, সঞ্চালনা করেন অমিত দে। গান শোনান তানভীর শাহীন ও রোকসানা মির্জা।
‘ইয়েলো সোসাইটি’ নিউ ইয়র্ক শাখা নতুন কমিটিতে আছেন- সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক টি হোসেন তোফা, কোষাধ্যক্ষ শাহেদুল হক রওশন, যুগ্ম কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব চন্দ্র হালদার, ক্রীড়া সম্পাদক এ কে এম মামুনুর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক আনিস রহমান ফরিদ, দপ্তর সম্পাদক আবু হানিফ, প্রচার সম্পাদক হাফিজ আহমেদ এনজেল, সদস্য মোরশেদ খান শিবলী, কবির হোসেন আলতাফ, শেখ ইলিয়াস হাবিব ও মাহবুব হোসেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
