স্বাধীনতা দিবসে মালয়েশিয়ায় প্রবাসী সাংবাদিকদের সভা
স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া’।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে এ সভায় জাতীয় সঙ্গীত ও মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কায়সার হামিদ হান্নানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এস এম রহমান পারভেজ।
প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক গৌতম রায়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি আমিনুল ইসলাম রতন, সহ সভাপতি মোস্তফা ইমরান রাজু, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল কাদের, কমিউনিটি নেতা রাশেদ বাদল, রিয়া রেমিট্যান্স হাউজের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ শাহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা মিনহাজ উদ্দিন মিরান, বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশনের সহ সভাপতি শেখ আরমান, সৃষ্টি হিউম্যান রাইটস সহ সভাপতি মোহাম্মদ রায়হান কবির, মালয়েশিয়া গোপালগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক তারেকুজ্জামান মিতুল, শরীয়তপুর সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, টিপু সুলতান ও নাজমুল হাসান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
