২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু প্রজন্মলীগ যুক্তরাষ্ট্র শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2018, 11:32 AM

Updated : 25 Jul 2022, 08:32 PM

স্থানীয় সময় রোববার রাতে নিউ ইয়র্কের ব্রুকলিনে আলমগীর কবিরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের মিয়া।

তার বাড়ি সন্দ্বীপে তার নিজের প্রতিষ্ঠান ‘কাদের মিয়া ফাউন্ডেশন’ এর সেবামূলক কাজ করতে দেওয়া হচ্ছে না বলে সেখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, “বিএনপি-জামায়াতের আমলে এলাকায় যাওয়া সম্ভব ছিল না। এখন আওয়ামী লীগের আমলেও এলাকায় যেতে পারলাম না । তাহলে আমরা কি কখনোই নিজ এলাকায় ফিরতে পারবো না?”

সভায় আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফুল করিম, ব্রুকলিন আওয়ামী লীগের নেতা মোবস্বির হোসেন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও উত্তর আমেরিকা সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ হোসেন, আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবীর, আবুল বাশার ভূইয়া, নজমুল ইসলাম চৌধুরী, শাহনেওয়াজ ডিকেন্স ও এম কে রিপন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!