২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে ভাষা ও সংস্কৃতি উৎসবে বাংলাদেশের পরিবেশনা

ফ্রান্সে ওয়ার্ল্ড ওয়াইড ইউরোপিয়ান কালচার অর্গানাইজেশনের ভাষা ও সংস্কৃতি উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আব্দুল মালেক হিমু, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 12:34 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

সোমবার প্যারিসের অদূরে মেরি দ্য ক্লিশি শহরে বভিনি জোনে এ উৎসবে বাংলাদেশসহ ১৮টি দেশের সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

আন্তর্জাতিক এ উৎসবে বাংলাদেশের পক্ষে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন ‘স্বরলিপি শিল্পীগোষ্ঠী’ দেশিয় গান ও নাচ পরিবেশন করে।

অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন নিপছি হোসাইন, নিধুয়া হোসাইন ও আরশি। এছাড়াও অনুষ্ঠান স্থলে নিজ নিজ দেশের স্টলও ছিল।

উৎসবে উপস্থিত ছিলেন স্বরলিপি শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ, সভাপতি এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, সহ সাংস্কৃতিক সম্পাদক রুমানা মনসুর, মোস্তাক, কামিল তাহসিন ও মোহাম্মদ আলী।

উৎসব শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রত্যেক দল ও শিল্পীদের ক্রেস্ট দেওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!