বঙ্গবন্ধুর জন্মদিনে অস্ট্রেলিয়া আ. লীগের সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ।
স্থানীয় সময় রোববার সিডনিতে দিনটি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে কাদেরী কিবরিয়া বঙ্গবন্ধুর ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্মৃতিচারণ করে প্রায় দেড়ঘণ্টা দেশাত্মবোধক, আধুনিক ও রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান।
শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ও অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী যুবলীগের সভামণ্ডলীর সদস্য শহীদ শেরনিয়াবত।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
