সৌদি প্রবাসী সাংবাদিক ও জেদ্দা কনসুলেটের ৭ মার্চ পালন
সৌদি আরবে ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি ও এর তাৎপর্য নিয়ে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ) আলোচনা সভা করেছে।
একই উপলক্ষ্যে প্রবাসী সমাবেশ করেছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটও।
রিয়াদের স্থানীয় সময় বুধবার রাতে এনাম কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রসাফের সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আর টিভি ব্যুরো চিফ মোহাম্মদ আবুল বশির।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেন্ডস্ অব বাংলাদেশ এর সাধারন সম্পাদক জাকির হোসেন। এটি পরিচালনা করেন সময় টিভির সময় টিভি সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আফসার হোসেন বোরহান, সাইদুল হক সাইদ, জাহাঙ্গির আলম, বাবুল দাস, সাংবাদিক ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক এম এইচ প্রিন্স, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম অপূর্ব, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাচ্চু, মোহাম্মদ নাসিম, আযাদ আবুল কালাম, আব্দুল ওয়াদুদসহ প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতারা।
এদিকে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে প্রবাসী সমাবেশ শুরু হয় বুধবার সন্ধ্যায়। কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী কনস্যুলেটের উর্ধ্বতন কর্মকর্তারা পাঠ করে শোনান।
এতে প্রধান অতিথি জেদ্দা কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।
স্বাধীন বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ মার্চ এর ভাষণের গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে বক্তব্য দেন। পরে ৭ মার্চের উপর কবিতা আবৃত্তি ও ভিডিও চিত্র দেখানো হয়।
জেদ্দায় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতারা, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, মিডিয়াকর্মীও সমাজকর্মীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত সর্বস্তরের বাঙালি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
