২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স প্রবাসীদের ৭ মার্চ পালন

ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাস ও ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেলিম উদ্দিন, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 02:24 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

বুধবার প্যারিসে দিবসটি উপলক্ষে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন, হেড অব চেন্সরি হযরত আলীসহ দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রবাসীরা।

দূতাবাসের মিলনায়তনে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ও হেড অব চেন্সরি হযরত আলীর সঞ্চালনায় বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

দিনটির বিভিন্ন প্রেক্ষাপটের উপর মুক্ত আলোচনা করেন অনুষ্ঠানে আগত প্রবাসীরা।

এছাড়া প্যারিসের গার দ্যু নর্দের একটি হলে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে ফ্রান্স আওয়ামী লীগ এক আলোচনা সভা করেছে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বেনজির আহমেদ সেলিম ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খাঁন লিটন। 

সভায় বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ কাসেম, সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কাসেম, সহ-সভাপতি জাকির হোসেন ভূইয়্যা, যুগ্ম সম্পাদক ফয়সল উদ্দিন ও প্রচার সম্পাদক আমিন খাঁন হাজারী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!