অস্ট্রিয়া আওয়ামী লীগের ৭ মার্চের আলোচনা
অস্ট্রিয়ায় ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ভিয়েনার সিটি গেইট হলে অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।
অনুষ্ঠানে বক্তব্য দেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, একেএম সওকত আলী, রুহী দাস সাহা, শফিকুল ইসলাম, সিরাজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, লুৎফর রহমান সুজন, জহিরুল ইসলা ও জহিরুল হক।
সভায় এম.নজরুল ইসলাম বলেন, “৭ মার্চ আগুনঝরা দিন। ১৯৭১ সালের এইদিন জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিব রেসকোর্স ময়দানে ইতিহাসের অনন্য ভাষণটি দেন। মাত্র উনিশ মিনিটের ওই ভাষণে তিনি গোটা বাঙালির প্রাণের সমস্ত আকুতি ঢেলে দিলেন। তাই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ৭ মার্চ এক অত্যুজ্জ্বল মাইলফলক।”
খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, “আমাদের জীবনে ৭ মার্চের গুরুত্ব অপরিসীম। এই দিন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালি দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে স্বাধীনতার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল।”
মুক্তির জয়বার্তা শোনানোর পাশাপাশি বঙ্গবন্ধু বাঙালির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির রূপরেখাও দিয়েছেন ৭ মার্চের ভাষণে- এমন মন্তব্য করেছেন বায়েজিদ মীর।
সাইফুল ইসলাম কবির বলেন, “২৩ বছরের পাকিস্তানী শোষণ-নিপীড়নের জিঞ্জির ভাঙ্গতে বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণ উজ্জীবিত করেছিল বাঙালিদের।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
