২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদির আল বাহা গভর্নরের সাথে বাংলাদেশ রাষ্ট্রদূতের বৈঠক

সৌদি আরবের আল বাহা প্রদেশের গভর্নর প্রিন্স হুসাম বিন সউদ বিন আব্দুল আজিজের সাথে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এক বৈঠকে মিলিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 11:32 AM

Updated : 19 Aug 2022, 01:43 PM

বুধবার অনুষ্ঠিত এ বৈঠকে বাহা প্রদেশের গভর্নর বাংলাদেশি শ্রমিকদের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

গভর্নর প্রিন্স হুসাম বিন সউদ বিন আব্দুল আজিজ বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কাজের প্রতি আন্তরিকতার প্রশংসা করেন। বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে ও এ সময় আলোচনা হয়। বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ইকোনমিক কাউন্সেলর আবুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ সব সময় সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সৌদি আরবের সাথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে আগামী দিনে দুই দেশের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ।”

রাষ্ট্রদূত গোলাম মসীহ এ সময় বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলীসহ আরও  দক্ষ, আধা দক্ষ শ্রমিক নিয়োগ দেওয়ার অনুরোধ জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!