২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে ৭ মার্চের আলোচনা সভা

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 10:54 AM

Updated : 11 Oct 2022, 12:10 PM

স্থানীয় সময় বুধবার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি।

সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও পরিচালনা করেন দূতাবাসের মিনিস্টার ইকবাল হোসেন চৌধুরী।

মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন, “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ অন্তর্ভুক্তি আজ একে আন্তর্জাতিকতা দিয়েছে। এ ভাষণ আজ কেবল একটি জাতির মুক্তির কথা বলছে না, নির্যাতিত মানুষের অধিকার আদায়ের প্রেরণা হয়ে সারা বিশ্ব মানবতাকে ছুঁয়ে গেছে।”

এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) শহীদুজ্জামান ফারুকী ও শ্রম কাউন্সিলার আরমান উল্লাহ চৌধুরী।

অনেকের মধ্যে বক্তব্য দেন জনতা ব্যাংকের আমিরুল হাসান, বিমানের রিজিওনাল ম্যানেজার ইকবাল আহমেদ চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সহ সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক নাসির তালুকদার, ডিউজের ইউএই সাধারণ সম্পাদক আশিষ বড়ুয়া, বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন জসীম, জাহাঙ্গীর কবীর বাপপি ও বশীর ভূঁইয়া।

মোনাজাত পরিচালনা করেন ফরহাদ হোসেন। সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দূতাবাস, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সংযুক্ত আরব আমিরাতের ভিসা সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “ইতোমধ্যে গৃহকর্মীদের ১৮ ধরনের কাজের জন্য ভিসা নিষেধাজ্ঞা শিথীল করা হয়েছে। ডাক্তার-ইঞ্জিনিয়ারদের ভিসা সহজ করা হয়েছে, ভিজিট ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে। ধাপে ধাপে অন্য ক্যাটাগরির ভিসাকেও সহজ করা হবে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!