২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ মার্চ ভাষণের স্বীকৃতি উদযাপন রিয়াদ দূতাবাসের

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্মারক হিসেবে ইউনেসকোর স্বীকৃতি পাওয়ার বিষয়টি উদযাপন করেছে সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 06:34 PM

Updated : 08 Apr 2022, 06:01 PM

এ উপলক্ষে স্থানীয় সময় বুধবার সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দূতাবাস কর্মকর্তারা।

এ সময় দূতাবাসের কাউন্সেলর ও কার্যালয় প্রধান ফরিদ উদ্দিন, শ্রম কাউন্সেলর সরওয়ার আলম, প্রথম সচিব ও দ্বিতীয় সচিবরাসহ দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শোনানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!