২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতপ্রবাসীদের সমস্যা সমাধানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাস

কুয়েত প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার যথাসাধ্য চেষ্টা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আ. হ. জুবেদ, কুয়েত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 06:18 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

সোমবার বিকালে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের মালটিপারপাস হলে কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কুয়েত প্রবাসীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে ১০ বছর করা, ভিসার মূল্য নির্ধারণ, ভিসা দালালদের দৌরাত্ম্য বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া, একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেওয়াসহ কুয়েত প্রবাসীদের সব ধরনের সমস্যা সমাধানে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইতিবাচক ভূমিকা কামনা করেছেন তারা।

শাহরিয়ার আলম কুয়েত প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, “আপনাদের সমস্যাগুলো সমাধানে যথাসাধ্য চেষ্টা করবে বাংলাদেশের বর্তমান প্রবাসীবান্ধব সরকার।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!