৭ মার্চ উপলক্ষে নিউ ইয়র্কে আ. লীগের সমাবেশ
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্মারক হিসেবে ইউনেসকোর স্বীকৃতি পাওয়ার বিষয়টি উদযাপনে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়ার মাধ্যমে শুরু হয় এ কর্মসূচি। এ সময় সেই ভাষণ বাজানো হয় মাইকে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “বিশ্ব স্বীকৃতির মহিমা নিয়ে ভিন্ন এক আমেজে সমাগত ৭ মার্চ। এ ভাষণে শোষণমুক্তির মন্ত্রে উজ্জীবিত বাঙালির স্বাধীনতার ডাক শুধু আসেনি, এসেছিল গোটাবিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষের মুক্তির পথ সুগম করার দিক- নির্দেশনাও।”
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, “গোটা বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে বঙ্গবন্ধুর মেয়ে জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার ঘটনাবলি। পিতা দিয়ে গেছেন স্বাধীন একটি ভূখণ্ড, আর তার সুযোগ্য কন্যার মাধ্যমে বাঙালির সমৃদ্ধি ঘটছে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সোলায়মান আলী, শাহানারা রহমান ও শেখ আতিক।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
