২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে প্রবাসী পত্রিকা স্বদেশ বার্তার প্রকাশনা উৎসব

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী পত্রিকা ‘স্বদেশ বার্তার’ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুণরায় প্রকাশ পেয়েছে মাসিক প্রিন্ট এ পত্রিকাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 05:00 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

স্থানীয় সময় রোববার সিডনির রেড রোজ ফাংশন সেন্টারে ‘অন্তরে দেশ’ স্লোগান নিয়ে এ উৎসবে সভাপতিত্ব করেন স্বদেশ বার্তার প্রধান সম্পাদক ফয়সাল আজাদ।

হাসনা হেনা ও কামলউদ্দিন রনির উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য দেন পত্রিকাটির সম্পাদক আউয়াল খান।

তিনি বলেন, “কোনো দল বা কোন বিশেষ গোষ্ঠীর মুখপাত্র না হয়ে আমরা কমিউনিটির মুখপাত্র হিসেবে কাজ করতে চাই।”

অতিথিদের সামনে স্বদেশ বার্তার ইতিহাস তুলে ধরেন পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক লুতফর রহমান শাওন। স্মরণ করা হয় পত্রিকাটির প্রতিষ্ঠাতা প্রয়াত নুরুল আজাদকে।

বক্তব্য দেন- পত্রিকাটির নির্বাহী সম্পাদক আইজিদ আরাফাত অরূপ, ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক, উপদেষ্টা ও ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাইউম পারভেজ ও সিরাজুল হক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ডিবিসি নিউজের অস্ট্রেলিয়া প্রতিনিধি নাইম আবদুল্লাহ, স্বাধীন কণ্ঠের সম্পাদক মিজানুর রহমান সুমন, দেশ বিদেশ পত্রিকার সম্পাদক বদরুল আলম, এসবিএস বাংলা বিভাগের নির্বাহী প্রযোজক আবু রেজা আরেফিন, বাংলা বার্তার সম্পাদক আসলাম মোল্লা, সিডনিবাসী বাংলার সম্পাদক আব্দুল মতিন, ভয়েস অব বাংলা রেডিওর পরিচালক নার্গিস আক্তার বানু, সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক ও বিদেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক আব্দুল মতিন, বিদেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক, কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের কাউন্সিলর সুমন সাহা, কমিউনিটি নেতা নিগার এলাহী চোধুরী, অজ বুলেটিনের সম্পাদক ফজলে রাব্বী, নবধারা নিউজের সম্পাদক আবুল কালাম আজাদ, জন্মভূমি টেলিভিশনের নির্বাহী পরিচালক নাসিম সামাদ, লেখক ও শিক্ষক আরিফুর রহমান খাদেম, এম এলসি মুভমেন্টের চেয়ারপারসন নির্মল পাল, ব্যবসায়ী এনাম হক ও বঙ্গবন্ধু পরিষদ সিডনির সাধারণ সম্পাদক গাউসুল আলম শাহাজাদ।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!