সিডনিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পুনর্মিলনী
অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এনএসইউ অ্যালামনি নাইট ২০১৮’।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সিডনির ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস সেন্টারে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব নাহিদ কামাল।
তিনি গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর প্রত্যয়ের কথা জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পুরস্কার পাওয়া প্রাক্তন শিক্ষার্থীরা হলেন, ক্রিকেট প্লেয়ার অব দ্য ইয়ার-মোহাম্মদ রবিউল হোসাইন আবির, ক্রিকেট লিডারশিপ অব দ্য ইয়ার- ইমরোজ মোয়িন, কমিউনিটি ডেভেলপমেন্ট- সামান্তা ইসলাম, এন্ট্রেপ্রেনিউর- মুহাম্মদ রাশেদ আউয়াল, এমপ্লয়ি-ফয়সাল খান, অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড- আফরোজা সুলতানা ও এক্সেকিউটিভ মেম্বার অব দ্য ইয়ার- আলকায়েত হোসাইন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক ক্যাথেরিন লি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ কাশেম, আজিমুদ্দিন, বেগম রেহানা রহমান, বেনজির আহমেদ ও বেগম ইয়াসমিন কামালসহ বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
