২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ফ্রান্সের প্যারিসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাকিব হাজরা, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 12:31 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

সোমবার প্যারিসের এক রেস্তোরাঁয় প্রবাসী সাংবাদিক দেবেশ বড়ুয়ার আহ্বানে প্রগতিশীল সংগঠনগুলোর উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুহম্মদ জাফর ইকবালের ওপর এ ধরনের হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারীর শাস্তি দাবি করা হয়। সেই সাথে  জাফর ইকবালের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর উপস্থিতিতে এ ধরনের আক্রমন উদ্বেগের বিষয় বলে উল্লেখ করা হয়।

সভায় দেবেশ বড়ুয়া বলেন, “ধর্মান্ধ এ গোষ্ঠীর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। তাদের প্রতিরোধের জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। তাদের কোনো মতেই সংগঠিত হতে দেওয়া যাবে না।”

সভায় আগামী ১১ মার্চ রোববার প্যারিসের রিপাবলিক চত্বরে মুহম্মদ জাফর ইকবারেল প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে এক মানববন্ধন ও সেখান থেকে একটি প্রতিবাদপত্র রির্পোটার স্য ফ্রন্টিয়ারে দেওয়ার বিষয়ে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপশি দেশে ও দেশের বাইরে ধর্মান্ধ ও স্বাধীনতাবিরোধী চক্রের বিরুদ্ধে জনমত গড় তোলার বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে টেলিফোনে বক্তব্য দেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম।

সভায় অনেকের মধ্যে বক্তব্য দেন ছালেহ আহমেদ চৌধুরী, আশরাফুল ইসলাম, জসিমউদ্দিন ফারুক, শাহীন আরমান চৌধুরী, মোহাম্মদ নুরুল আবেদীন, মোস্তাফা হাসান, অপু আলম, সুব্রত ভট্টাচার্য, ফযসল উদ্দিন, মাহবুবুল হক কয়েছ, স্বদেশ বড়ুয়া, কামাল মিয়া, হো চি মিন, হারুন অর রশিদ, নিয়াজ উদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম, তাজেল আহমেদ ও মনসুর আহমেদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!