সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের আবহা শহরে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন সিরাজুল ইসলাম (৩৫) নামে ওই বাংলাদেশি।
রাস্তা পারাপারের সময় শনিবার সড়ক দুর্ঘটনার শিকার হন সিরাজুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি। পরে সোমবার আবহা সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের ভাই নাসের আহমেদ জানান, শনিবার বিকালে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন সিরাজুল ইসলাম। গাড়ির চালক ছিলেন এক সৌদি সেনা সদস্য। আহত অবস্থায় সিরাজকে হাসপাতালে ভর্তি করানো হয়।
সিরাজুল ইসলাম সৌদি আরবে চিনাবন নামে একটি কোম্পানিতে কাজ করতেন। কোম্পানির কাজে তিনি আল গাছিম থেকে আবাহ গিয়েছিলেন বলে নিহতের ভাই জানান।
বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
