২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টায় ফোবানা সম্মেলন বিষয়ক মত বিনিময় সভা

আসন্ন ফোবানা সম্মেলন উপলক্ষে যুক্তরাষ্ট্রের আটলান্টায় সম্মেলনের শিল্পী, কলাকুশলী, আবৃত্তিকার ও দায়িত্বপ্রাপ্ত সংগঠকদের মধ্যে এক মত বিনিময় সভা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, জর্জিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 11:35 AM

Updated : 11 Oct 2022, 12:10 PM

রোববার সন্ধ্যায় লিলবার্ন শহরের ৬৫৬ ইন্ডিয়ান ট্রেইলে ফোবানার কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ৩২তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক জসিম উদ্দিন নতুন প্রজন্মের অংশগ্রহণকে প্রথম অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করার অনুরোধ জানান সংগঠকদের প্রতি।

এছাড়া জর্জিয়ার সকল বাংলাদেশিকে সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় অংশ নিতে তাদের সন্তানদেরকে উৎসাহিত করার আহ্বান জানানো হয়। আগ্রহীদেরকে সাংস্কৃতিক দলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে অথবা সম্মেলনের পোস্টারে মুদ্রিত ইমেইলে কিংবা টেলিফোনে যোগাযোগ করতে অনুরোধ জানান জসিম উদ্দিন।

এসময় সম্মেলনের সদস্য সচিব নাহিদুল খান সাহেল ও যুগ্ম সদস্য সচিব আরিফ আহমেদ প্রয়োজনীয় দিক-নির্দেশনাসহ মত বিনিময় করেন। 

দায়িত্বপ্রাপ্ত সংগঠক গোলাম মহিউদ্দিন ও রোমেল হোসেন খানের সঞ্চালনায় মত বিনিময়ে অংশ নেন সাহাব সিদ্দিকী, গাইডেন হকিন্স, শেফালী সিদ্দিকী, মহসিনুল হক, রিটা আলী, জাকিয়া তওফিক, হোসনে আরা বিন্দু, তাসলিমা সুলতানা পলি, সোহেল আহমেদ, তানজিলা ইসলাম তৃষা, বাসুদেব রানা, স্যামুন তওফিক ও ওয়াসি উদ্দিন।

এবছর আয়োজক সংগঠন হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেয়েছে জর্জিয়া অঙ্গরাজ্যের বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়া।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!