ফ্রান্স উদীচীর একুশের সাংস্কৃতিক অনুষ্ঠান
ফ্রান্স উদীচী সংসদের উদ্যোগে একুশের সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার উদীচীর বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের হলে এ উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের শিশু-কিশোর ও উদীচীর শিল্পীরা সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয়।
সংগঠনের সাধারণ সম্পাদক এবং বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের সহ সমন্বয়কারী আহাম্মেদ আলী দুলালের উপাস্থাপনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উদীচী ফ্রান্স সংসদ সভাপতি এবং বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়ক কিরন্ময় মণ্ডল।
সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। দুই পর্বে বিভক্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম ভাগে ছিল সদ্য প্রতিষ্ঠিত বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের শিক্ষার্থীদের নাচ, গান, কবিতা ও ছড়ার সমন্বয়ে ছোটদের সাংস্কৃতিক অনুষ্ঠান।
ভাষা কেন্দ্রের প্রশিক্ষক রোজী মজুমদার (গান), শম্পা বড়ুয়া (কবিতা ও ছড়া), কিরন্ময় মণ্ডল (কবিতা ও ছড়া), এস এম শরিফুল ইসলামের (নাচ) তত্ত্বাবধানে ও সাংস্কৃতিক সম্পাদক সুস্মিতা বড়ুয়ার পরিচালনায় এ পর্বে অংশ নেওয়া শিশু শিল্পীরা হলো- নেহা, জয়ন্ত, অন্দ্রেয়া, দিব্য, অবন্তিকা, উৎসা, রৌদ্র, সম্ভার, অমিত, আনুষ্কা, শ্রেয়া, অবন্তিকা, অমিত, আনুষ্কা, শ্রেয়া, মেত্তা, ঐন্দ্রিলা, শর্মিষ্ঠা, সীম, অর্পা, আর্শি, জুলি, মিনাক্ষী, দীপা, স্বাগত, রুদ্র ও অনুপমা৷
সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উদীচী ফ্রান্স সংসদের নিয়মিত শিল্পীদের পরিবেশনায় গান ও কবিতা পরিবেশিত হয়। সাংস্কৃতিক সম্পাদক সুস্মিতা বড়ুয়ার পরিচালনায় এ পর্বে একক সঙ্গীত পরিবেশন করেন টুইংকেল বিশ্বাস, বৃষ্টি মণ্ডল, শান্তনু দেবী, রুবেল চন্দ্র দাস, রোজী মজুমদার ও সাগর বড়ুয়া। দলীয় সঙ্গীতে একক শিল্পীদের সাথে অংশ নেন সুস্মিতা বড়ুয়া, ছুটি বিশ্বাস, রুপা আক্তার, শম্পা বড়ুয়া, তপন চন্দ্র দাস, শফিকুল ইসলাম রায়হান ও কিরন্ময় মণ্ডল।
অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনা, মঞ্চ সজ্জা ও অন্যান্য সহযোগিতায় ছিলেন রুমানা আফরোজ, আহাম্মেদ আলী দুলাল, পলাশ বড়ুয়া, দুলাল চন্দ মিশেল, শুভাশীষ রায় শুভ, মো.ইকবাল হোসেন, শফিকুল ইসলাম রায়হান, মো.আবুল মনসুর, বিশ্বজিৎ ভট্টাচার্য হিমেল, এলান খান চৌধুরী, রাজু আহমেদ, সাখাওয়াত হোসেন হাওলাদার, সৈয়দ কামাল আহমেদ, তপন চন্দ্র দাস, রুবেল চন্দ্র দাস, রুদ্র ও স্বাগত।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
