বস্টনে কিশলয় বাংলা স্কুলের একুশ উদযাপন
যুক্তরাষ্ট্রের বস্টনে ‘কিশলয় বাংলা স্কুল’-এর উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
স্থানীয় সময় রোববার ম্যাসাচুসেট অঙ্গরাজ্যের ক্যামব্রিজে একটি কমিউনিটি মিলনায়তনে এ উপলক্ষে নানা আয়োজন করা হয় ‘নিউ ইংল্যান্ড বাংলাদেশ-আমেরিকা ফাউন্ডেশন’ পরিচালিত এ স্কুলের উদ্যোগে।
শুরুতে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের পর থেকে মহান স্বাধীনতা যুদ্ধে এবং তৎপরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ উপলক্ষে সেখানে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাও হয়। স্কুলের সঙ্গীত শিক্ষিকা রাজু বড়ুয়ার পরিচালনায় শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও ভাষা দিবসের গান পরিবেশন করা হয়। এছাড়া স্কুলের শিক্ষার্থীরা একক গান, ছড়া ও কবিতা আবৃত্তি করে শোনায়।
স্কুলের বাংলা শিক্ষক কামরুন নাহার কান্তার সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় তানহা, সিনহা ,শান্ত, শ্রুতি, আরবিন ও রাকা। ভিন্ন ভাষার আমেরিকান শিক্ষার্থীদের মধ্যে স্যামান্তা ও নাতাশা ছিল। বিশেষ নৃত্য পরিবেশন করে স্কুলের শিক্ষার্থী রাকা।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা, পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন ঝিনুক, রাজু বড়ুয়া, পম্পী ও কামরুন নাহার কান্তা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
