ভার্জিনিয়ায় বাংলাদেশিদের ‘ব্রিজ টু মেইনস্ট্রিম আমেরিকা’
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সমস্যা ও এর সমাধানে ‘ব্রিজ টু মেইনস্ট্রিম আমেরিকা’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার দেশটির ভার্জিনিয়া অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড লইসিডেল কোর্টে এ সভার আয়োজন করে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা’।
এতে মূল বক্তব্য দেন তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান পিপলএনটেক ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবু হানিফ।
তিবি বলেন, “বাংলাদেশি প্রজন্ম অনেক মেধাবী। তারা সবখানে ভালো করছে। কিন্তু চাকরিতে যোগ দিতে অনেকেই রেফারেন্স পাচ্ছেন না। এদেশে ভালো চাকরির ক্ষেত্রে রেফারেন্সের গুরুত্ব অনেক। এ সংকট দূর হবে যদি আমরা এদেশের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হই।”
লি শহরের ডিস্ট্রিক্ট সুপারভাইজার জেফ ম্যাককে বলেন, “নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের গুরুত্ব অনেক। সেই নির্বাচনে আমেরিকান মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে।”
সামাজিক নিরাপত্তা বিশেষজ্ঞ প্যাট্রিক ক্যালি বলেন, ‘যারা নাগরিকত্ব নিয়েছেন, তাদেরকে ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে হবে। ভোট না দিলে মার্কিন প্রশাসনে কোন নাগরিকের গুরুত্ব থাকে না।”
আর্শি কিবরিয়া বলেন, “নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব পরিহার করে আমেরিকান স্বপ্ন পূরণে সবাইকে মূলধারায় যুক্ত হতে হবে।”
সেমিনারে আরও আলোচনা করেন ‘সিটিজেন’ ম্যাগাজিনের সম্পাদক মোহসীন সিদ্দিক ও সুহা খন্দকার
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
